রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বুধবার , ৪ মার্চ ২০২৬ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

৭৭৭ কোটি টাকার প্রকল্পে ৯% কমিশন দাবির অভিযোগ, রামেবি ভিসির অপসারণে তিন দিনের আল্টিমেটাম

প্রতিবেদক
সৌরভ ইসলাম, প্রতিনিধি
মার্চ ৪, ২০২৬ ৩:৫৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: কাজ পাইয়ে দেওয়ার নামে ৯ শতাংশ কমিশন দাবির অভিযোগকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে রাজশাহী। এ ঘটনায় রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি)-এর উপাচার্য অধ্যাপক ডা. জাওয়াদুল হককে অপসারণের দাবিতে তিন দিনের আল্টিমেটাম দিয়েছে ‘সচেতন রাজশাহীবাসী’।
বুধবার সকাল সাড়ে ১১টায় নগরের সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় মানববন্ধন থেকে এ ঘোষণা দেওয়া হয়। একই দিন সকালে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে অভিযোগ অস্বীকার করেন ভিসি।
জানা গেছে, রামেবির স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্পে ছয়টি প্যাকেজে মোট ৭৭৭ কোটি টাকার দরপত্র আহ্বান করা হয়েছে। প্রকল্প পরিচালক হিসেবেও দায়িত্বে রয়েছেন ভিসি অধ্যাপক ডা. জাওয়াদুল হক। অভিযোগ উঠেছে, কাজ দেওয়ার বিনিময়ে ঠিকাদারদের কাছ থেকে ৯ শতাংশ কমিশন দাবি করা হয়েছে।
‘জেনিট কর্পোরেশন’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আতাউর রহমান টিপু দাবি করেন, দরপত্রের মাধ্যমে কাজ দেওয়ার প্রস্তাব দিয়ে কমিশন চাওয়া হয়। বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর রাজশাহীতে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই ভিসির বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। টেন্ডার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা হয় এবং দ্রুত তদন্তের দাবি জানানো হয়। তিন দিনের মধ্যে ব্যবস্থা না নিলে দপ্তর ঘেরাওয়ের হুঁশিয়ারিও দেওয়া হয়।
অন্যদিকে সংবাদ সম্মেলনে ভিসি অধ্যাপক ডা. জাওয়াদুল হক বলেন, অভিযোগকারী প্রতিষ্ঠান এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কোনো কাজ করেনি। তাই তাদের কাছ থেকে ঘুষ বা কমিশন চাওয়ার প্রশ্নই ওঠে না। তিনি দাবি করেন, সব কার্যক্রম নিয়ম মেনেই পরিচালিত হচ্ছে এবং তাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালানো হচ্ছে।
অভিযোগ ও পাল্টা বক্তব্যের পর বিষয়টি নিয়ে রাজশাহীতে আলোচনা তীব্র আকার ধারণ করেছে। সংশ্লিষ্টদের মতে, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন জরুরি।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী মহানগরীতে চোরাই অটোরিক্সা উদ্ধার; গ্রেপ্তার ১

নতুন স্বপ্ন, উন্নয়ন ও নাগরিক সেবার প্রত্যয়ে সোহেলের নববর্ষ শুভেচ্ছা

কিডনি রোগে অসহায় খাজা মিয়ার জীবন সংগ্রাম

বন্যাদুর্গতদের পাশে অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশন

আরএমপি ডিবি’র অভিযানে মহাসড়কে চাঁদাবাজি করার সময় চাঁদাবাজ গ্রেপ্তার

আইএইচটি শাখা ছাত্রদলের লিফলেট বিতরণ

রাজশাহীতে পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১ ও মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহী দূর্গাপুরে কিশোর- কিশোরী ক্লাবের টাকা আত্মসাৎ এর অভিযোগ

দিনাজপুরে গলায় ফাঁস দিয়ে ৭ম শ্রেনীর ছাত্রের আত্নহত্যা

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial