রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
শুক্রবার , ১৩ সেপ্টেম্বর ২০২৪ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

চট্টগ্রামে ৮ দফা দাবিতে সংখ্যালঘুদের বৃষ্টির মাঝেও গণজমায়েত 

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
সেপ্টেম্বর ১৩, ২০২৪ ৮:৩০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: সারাদেশে সাম্প্রদায়িক হামলা, দোকানপাট-বাড়িঘর লুটপাট, মঠমন্দির ভাঙচুর, অগ্নিসংযোগ অনতিবিলম্বে বন্ধসহ বৈষম্যমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে ৮ দফা দাবি নিয়ে ঢাকার মতো চট্টগ্রামে গণসমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু পরিষদ।

আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার পর এসব দাবি নিয়ে বিভিন্ন শ্লোগান দিয়ে চট্টগ্রাম মোমিন রোড চেরাগি পাহাড় মোড় জামালখানসহ দীর্ঘ এক কিলোমিটার জায়গা জুড়ে প্রচণ্ড বৃষ্টির মাঝেও জমায়েত হয় বাংলাদেশ হিন্দু পরিষদের নেতৃত্বে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষেরা।

সংখ্যালঘু নির্যাতন অনতিবিলম্বে বন্ধ ও ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিতকরণসহ বাংলাদেশ হিন্দু পরিষদের ৮ দফা দাবিগুলো হলো-

চলমান ও সংসদে সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পৃথক নির্বাচন ব্যবস্থা পুনঃপ্রবর্তন, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন। হিন্দু কল্যাণ ট্রাস্টকে ফাউন্ডেশনে রূপান্তরকরণ। সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন। সব মাধ্যমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক ‘সহকারী শিক্ষক (হিন্দু)’ নিয়োগ ও এইচএসসি পাসসহ উপাধি ডিগ্রিকে স্নাতক মান প্রদান করতে হবে।

এছাড়াও, অর্পিত সম্পত্তি আইন বাতিলসহ বেদখলকৃত সব সম্পত্তি এবং দেবোত্তর সম্পত্তি প্রকৃত মালিককে হস্তান্তর করতে হবে। প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সংখ্যালঘুদের জন্য উপাসনালয় ও পৃথক ছাত্রাবাস নির্মাণ এবং শারদীয় দুর্গাপূজায় ৩ (তিন) দিনের সরকারি ছুটি ঘোষণা করতে হবে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

শুরু হলো আরএমপি’র স্কুল ভিজিটিং কর্মসূচি

ভোট গণনায় কারচুপির অভিযোগ, পুনঃগণনার দাবিতে সংবাদ সম্মেলন

পরিবর্তিত বাংলাদেশের স্বপ্ন তরুনদের প্রধান উপদেষ্ঠা বরাবর প্রস্তাবনা প্রদান ইয়্যাসের

নাটোরে ভয়াবহ দুর্ঘটনা ট্রাক বাড়িতে ঢুকে ৩ জনের প্রাণহানি

গোমস্তাপুরে ডিএনসির অভিযানে স্বামী-স্ত্রী গ্রেপ্তার, উদ্ধার ৬০ পিস ইয়াবা

আরএমপি ডিবি’র অভিযানে ৬ জুয়াড়ি গ্রেপ্তার; জুয়ার সরঞ্জামাদি উদ্ধার

গুরুদাসপুর থানার ভেতর পুলিশের সামনে নারীকে মারধরের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

ঈদের আগে পরিচ্ছন্নতাকর্মীদের মুখে হাসি, প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিল রাসিক প্রশাসক রিটন

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মহাসড়ক অবরোধ করে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

নরসিংদীতে প্রবীণ সাংবাদিক মোঃ তালাত মাহমুদ এর উপর সন্ত্রাসী হামলা

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial