রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
শনিবার , ১৪ মার্চ ২০২৬ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

ঝিনাইদহে বিএনপি জামায়াত সংঘর্ষে বিএনপি কর্মী নিহত, আহত অন্তত ১০

প্রতিবেদক
সৌরভ ইসলাম, প্রতিনিধি
মার্চ ১৪, ২০২৬ ৯:২৮ পূর্বাহ্ণ

ঝিনাইদহে (বিএনপি) ও নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে তরু মিয়া নামে এক বিএনপি কর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে র মাধবপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত তরু মিয়া গান্না ইউনিয়ন বিএনপির সক্রিয় কর্মী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার মাধবপুর গ্রামে জামায়াতের মহিলা শাখার উদ্যোগে ইফতারের আয়োজন করা হয়। ওই আয়োজনকে কেন্দ্র করে জামায়াতের নারী কর্মীদের সঙ্গে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং উভয় পক্ষের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।

আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল-এ ভর্তি করা হয়। গুরুতর আহত তরু মিয়ার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন জানান, এলাকায় নতুন করে সংঘর্ষ এড়াতে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলেও তিনি জানান।

প্রশাসন জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী শিক্ষা বোর্ডের কারাতে টিমের বেল্ট পরীক্ষা ও সনদপত্র বিতরণ

সিরাজগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা 

রাজশাহীতে প্রথমবারের মত হতে যাচ্ছে মুসলিম লাইফ স্টাইল এক্সপো

রাজশাহী শিক্ষা বোর্ডে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন 

বাগমারায় সাংবাদিককে হত্যার হুমকি-থানায় অভিযোগ দাখিল

রাজশাহীতে জাঁকজমক ভাবে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

রাজশাহীতে সড়ক পরিবহন গ্রুপের মরণোত্তর সহায়তা: পরিবারের হাতে ২ লাখ টাকার চেক

নীলফামারী ডোমারে স্কাউটের ১৬৭ তম বি.পি. দিবস উদযাপন

এইচএসসি: এবার চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার, বেড়েছে জিপিএ-৫

মাস্টার অফ আর্টস ইন এডুকেশনে ২১ জনের মধ্যে ১৯ আফগান

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial