রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
রবিবার , ২২ মার্চ ২০২৬ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

দেবীগঞ্জে ঈদগাহে চাঁদা তোলার অভিযোগে যুবককে গণপিটুনি

প্রতিবেদক
সৌরভ ইসলাম, প্রতিনিধি
মার্চ ২২, ২০২৬ ৩:৫৮ অপরাহ্ণ

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের বিলাসী এলাকায় ঈদুল ফিতরের নামাজ শেষে চাঁদা উত্তোলনের অভিযোগে এক যুবককে গণপিটুনি দেওয়া হয়েছে। শনিবার এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ঈদের জামাত শেষে উত্তেজিত জনতা বিটুল নামে এক যুবককে ধাওয়া করে মারধর করছে। একপর্যায়ে তিনি পাশের একটি বাড়িতে গিয়ে আশ্রয় নেন।
স্থানীয়দের অভিযোগ, ঈদগাহ সংলগ্ন অস্থায়ী দোকানগুলো থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে চাঁদা তুলতে যান বিটুলসহ কয়েকজন। দোকানদারদের দাবি, প্রতিটি দোকান থেকে ৪০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত চাঁদা দাবি করা হয় এবং অনেকের কাছ থেকে তা আদায়ও করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন ব্যবসায়ী ও স্থানীয়রা।
ভুক্তভোগীরা আরও জানান, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কয়েকটি দোকানে ভাঙচুর ও মালামাল লুটপাটের ঘটনাও ঘটে। এ নিয়ে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে উপস্থিত লোকজন বিটুলকে ধাওয়া করে গণপিটুনি দেয়। যদিও কয়েকজন তাকে রক্ষার চেষ্টা করেন, শেষ পর্যন্ত তিনি দৌড়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নিয়ে পরিস্থিতি থেকে রক্ষা পান।
বিভিন্ন সূত্রে জানা গেছে, বিটুল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর টেপ্রীগঞ্জ ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে স্থানীয় বিএনপির এক নেতা দাবি করেছেন, তিনি কেবল সাধারণ সদস্য।
দেবীগঞ্জ থানার ওসি কেএম মনিরুজ্জামান চৌধুরী জানান, ঈদ উপলক্ষে অস্থায়ী দোকান থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য চাঁদা আদায়কে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
তিনি আরও বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

সৎ ছেলে-মেয়ের অত্যাচারে অসহায় নারী

চট্টগ্রাম বন্দরে রপ্তানিমুখী পণ্যবাহী কন্টেইনার স্ক্যানার স্থাপন চট্টগ্রাম বন্দরের স্বার্থ, দেশের স্বার্থ ক্ষুন হয়-এমন কিছু শেখ হাসিনার সরকার করবে না -নৌপরিবহন প্রতিমন্ত্রী

ডিএনসির চৌকস অভিযানে ইয়াবা উদ্ধার, মামলা দায়ের

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা গণপিটুনিতে মৃত্যু

চট্টগ্রামকে ভবিষ্যতে সিলিকন সিটিতে রূপান্তরিত করা হবে – ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি

রাজশাহীতে জনস্বাস্থ্য কর্মকর্তার বদলি বাণিজ্য

সড়কে কাউকে চাঁদাবাজি করতে দেয়া হবেনা : জেলা পুলিশ সুপার

সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম রেলের জমি দখল মুক্ত করা হবে 

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে ১০ ভারতীয় গরু জব্দ

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial