রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
শুক্রবার , ৫ এপ্রিল ২০২৪ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

শাহমখদুম থানার অভিযানে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য গ্রেপ্তার

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
এপ্রিল ৫, ২০২৪ ১১:০৯ অপরাহ্ণ

মো: আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার গৌরহাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে আরএমপি’র শাহমখদুম থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত কিশোর গ্যাংয়ের সদস্যরা হলো মো: রহিদুল ইসলাম (২০), মো: রবিন (১৯), মো: নাসির (১৯), রকি আহমেদ শিমুল (১৯) ও ফারহান আরাফাত (১৯)। রহিদুল ইসলাম রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার পবা নতুনপাড়ার মৃত মোহাম্মদ আলীর ছেলে, রবিন চন্দ্রিমা থানার ছোনবনগ্রামের মো: রিপনের ছেলে, নাসির আসাম কলোনীর মৃত জলিলের ছেলে, রকি শাহমখদুম থানার পবা নতুনপাড়ার মৃত সাত্তারের ছেলে ও আরাফাত চন্দ্রিমা থানার আসাম কলোনী রবের মোড়ের দেলোয়ারের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ৪ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ রাতে শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মো: ইসমাইল হোসেনের দিকনির্দেশনায় এসআই তানভীর আহম্মেদ ও তাঁর টিম থানায় ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন শাহমখদুম থানাধীন পবা নতুনপাড়া আরডিএ মাঠের সামনে গত ২৭ অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দ আরাফাত ও তার বন্ধু সাব্বিরকে অপহরণ করে মারপিট করার ঘটনার সঙ্গে জড়িত আসামিরা বোয়ালিয়া থানার গৌরহাঙ্গা এলাকায় অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে শাহমখদুম থানা পুলিশের ঐ টিম গতকাল রাত পৌনে ৯ টায় বোয়ালিয়া থানার গৌরহাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে আসামি রহিদুল ইসলাম, রবিন ও নাসিরকে গ্রেপ্তার করে।

ঐ অভিযানে রকি আহমেদ শিমুল ও ফারহান আরাফাতকে গ্রেপ্তার করা হয়। তারা গত ১ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ শাহমখদুম থানার মোড়ে জনৈক নূর জামানের মুরগির দোকানে মুরগি কেনাকে কেন্দ্র করে দোকানদার নূর জামানকে মারপিটের ঘটনার সঙ্গে জড়িত আসামি।

গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে ফসলি জমি রক্ষায় তিন সংগঠনের সংবাদ সম্মেলন

জরুরি মানবিক সহায়তার আবেদন

তালা অক্ষত, দেয়াল কাটা — রাজশাহীর স্বর্ণপট্টিতে কোটি টাকার চুরির রহস্য!

কৃত্রিম সংকটে দাম বৃদ্ধি খাবার স্যালাইনের নেই বাজার তদারকি। 

মাদারীপুর শহরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষন 

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোদাগাড়ীতে আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীকে সবুজ ও আধুনিক নগরী গড়তে কাজ চলছে: রাসিক প্রশাসক রিটন

রাজশাহীতে জনস্বাস্থ্য কর্মকর্তার বদলি বাণিজ্য

ছাত্রদের গুম – খুন ও খুনি হাসিনার বিচারের দাবিতে রাজশাহী যুবদলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

দ্রব্যমূল্য ও জ্বালানি সংকটে ক্ষোভ: রাজশাহীতে ১১ দলের ব্যাপক গণমিছিল

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial