রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
শনিবার , ১৬ আগস্ট ২০২৫ | ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

সেনাবাহিনীর অভিযানে রাজশাহীর ডক্টরস ইংলিশ থেকে অস্ত্র-বিস্ফোরক উদ্ধার

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
আগস্ট ১৬, ২০২৫ ৪:০২ অপরাহ্ণ

মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহী:  রাজশাহীর কাঁদিরগঞ্জ এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানের আড়ালে ভয়ংকর গোপন আস্তানার সন্ধান মিলেছে। ‘ডক্টরস ইংলিশ’ নামের একটি কোচিং সেন্টার থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী। শনিবার সকাল থেকে ৪০ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি দল প্রতিষ্ঠানটি ঘিরে ফেলে অভিযান চালায়।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, কোচিং সেন্টারটি পরিচালনা করেন সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের আপন চাচাতো ভাই মুনতাসিরুল অনিন্দ্য। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। উল্লেখযোগ্য বিষয় হলো, অনিন্দ্য এর আগেও জঙ্গি সন্দেহে গ্রেপ্তার হয়েছিলেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায়ও তার নাম উঠে এসেছিল।

 

আজকের অভিযানে প্রতিষ্ঠান থেকে যে সব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে তার মধ্যে রয়েছে— বিদেশি এয়ার গান: ২টি, রিভলভার: ১টি (সঠিক কার্টিজসহ), এয়ারগান শিশা: ৩ বক্স, ম্যাগনেট: ১টি, দেশীয় অস্ত্র: ৬টি, ট্রাজারগান: ১টি, জিপিএস: ১টি, ওয়াকিটকি: ৪টি, বাইনোকুলার: ১টি, সিমকার্ড: ১০টি, বিস্ফোরক তৈরির সরঞ্জাম , জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট মনিটর: ৬টি, কম্পিউটার: ৩টি, স্ক্যানার: ৩টি ও মদের বোতল: ৩৫টি।

 

এ ঘটনায় ফয়সাল নামের এক যুবককে আটক করেছে সেনাবাহিনী। তবে অভিযানের বিষয়ে এখনো সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

 

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বলেন, “সেনাবাহিনীর অভিযানের বিষয়ে আমরা আনুষ্ঠানিকভাবে কিছু জানি না। তবে তারা আমাদের কাছে হস্তান্তর করলে বিস্তারিত জানানো যাবে।”

 

ঘটনাটি রাজশাহী নগরীতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। শিক্ষা প্রতিষ্ঠানের আড়ালে এ ধরনের বিপুল পরিমাণ অস্ত্র-সরঞ্জাম মজুত রাখার ঘটনা নগরবাসীর মধ্যে আতঙ্ক তৈরি করেছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

আরএমপি ডিবি’র পৃথক অভিযানে ছিনতাই মামলার কুখ্যাত তিন আসামি গ্রেপ্তার

জাল টাকাসহ দিনাজপুরে আটক দুই

বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পবা, মোহনপুর উপজেলা নবনির্বাচিত জনপ্রতিনিতিরা

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭ ও মাদকদ্রব্য উদ্ধার

নগরীর ১৫ নাম্বার ওয়ার্ডের বিএনপির নেতাকর্মীদের আয়োজনে বৃক্ষ রোপণ কর্মসুচি 

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন গোলাম মোস্তফা মামুন

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১১ ও মাদকদ্রব্য উদ্ধার

স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব

চট্টগ্রামে শিশুর পায়ুপথে লোহার শিক ঢুকিয়ে নির্যাতন : অভিযুক্ত নির্যাতনকারি আটক 

আরএমপি ডিবি’র অভিযানে গাঁজা ও নগদ টাকা উদ্ধার; গ্রেপ্তার ১

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial